উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের২০ জনের ১৭জনই শিশু, আহত , আহত ১৭১ এর মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

166

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই) বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত হবে, তাদেরকে দ্রুত পরিবারের কাছ হস্তান্তর করা হবে বলে, সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২০ - নওরোজ

 

সেখানে জানানো হয়, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

নিউজ ডেস্কঃ ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত ও দগ্ধ হয়েছে শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে স্কুল চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

আইএসপিআর জানায়, ঢাকার আটটি হাসপাতাল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন এবং আহতের সংখ্যা হয়েছে ১৭১ জন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৭০ জন এবং মারা গেছেন দুজন; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিনজন এবং একজন মারা গেছেন; সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন এবং মারা গেছেন ১২ জন; কুর্মিটোলা জেনারেল হসপিটালে একজন ভর্তি এবং মারা গেছেন দুজন; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন ভর্তি এবং মৃত্যু হয়েছে দুজনের; উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন চিকিৎসাধীন এবং একজন মারা গেছেন; কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন আহত এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

 

 

  • ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং প্রায় দেড়শ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিমানটির পাইলটও মারা গেছেন।
  • নিহতদের মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সরকার।
  • বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
  • আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. রহমান।
  • স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এখনও অনেকের খোঁজ পায়নি পরিবার। সন্তানের ছবি হাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা।
  • শনাক্ত হলে মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
  • উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
  • প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিমান বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি “উচ্চ পর্যায়ের” তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
বিমান বিধ্বস্তে আহতদের বহনে মেট্রোরেলে বগি রিজার্ভ

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের বহনের জন্য মেট্রোরেলে বাগি রিজার্ভ রাখা হয়েছে। সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।

 

উত্তরায় বিমান বিধ্বস্ত: শিক্ষার্থীসহ ২৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

 

 

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় ২৫ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেছেন, এ ঘটনায় আহত আরও চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল; বিশেষ করে সিএমএইচে নিয়ে যেতে দেখা যাচ্ছে।