শিক্ষার্থীর উপর হামলায় জামাত দায় স্বীকার করলেও ছাত্র শিবিরের অস্বীকার

156

সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলায় জামায়েত ইসলাম দায় স্বীকার করলেও ছাত্র শিবির দায় স্বীকার করেনি সন্ত্রাসী কর্মকান্ডের। সম্প্রতি খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের ঘটনায় পর পরই সিলেট এমসি কলেজের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ এর উপর বর্বর হামলার ঘটনা ঘটায় শিবির।

 

 

 

নিউজ২১ডেস্কঃ সিলেটের এমসি কলেজে মিজানুর রহমান রিয়াদ নামে এক শিক্ষার্থীর উপর হামলার সাথে ছাত্র শিবিরের কিছু কর্মী জড়িত বলে জানিয়েছে জামায়াত ইসলাম।

রোববার সন্ধ্যায় সিলেটকেন্দ্রিক দল আঞ্জুমানে আল ইসলাহ’র সাথে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন জামায়াত ইসলাম সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রিয়াদ এক তালামিযে ইসলামিয়ার নেতা। তালামিযে ইসলামিয়া ধর্মভিত্তিক সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ’র ছাত্রসংগঠন।

এমসি কলেজ হামলার ঘটনা নিয়ে কয়েকদিন ধরে সিলেটে শিবির ও তালামিয মুখোমুখি অবস্থান নিয়েছিলো। এটি সমাধানে রোববার বৈঠকে বসে দুটি সংগঠন।

সিলেট এমসি কলেজে হামলায় শিক্ষার্থী আহত, অভিযোগের তীর শিবিরের দিকে

বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাকালে হামলায় শিবিরের দায় স্বীকার করে জামায়াত আমির বলেন, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে (এমসি কলেজে) যে বাড়াবাড়িটুকু হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী এটার সাথে জড়িত। এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে এবং সেটা দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাই। দুঃখপ্রকাশ করছি।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিবির ও তালামিয দুটিই আমাদের ভালোবাসার সংগঠন। এই দুটি সংগঠনের মধ্যে এমসি কলেজে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ নিয়ে আজকে আমরা বসেছিলাম। আমরা পরষ্পরই ইসলামী সংগঠন আমরা দেশ ও জাতির ভালো চাই। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে বিরোধীপক্ষ উপকৃত হবে। ভবিষ্যতে আর কোন এ ধরণের ভুলবুঝাবুঝি তৈরি হয় আমরা পরষ্পর বসে এ ব্যাপারে মীমাংসার দিকে যাবো। কোন কর্মীও যেনো বাড়াবাড়ি না করে।

জামায়াতের আমির এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলা শিবির কর্মী জড়িত বলে জানালেও ঘটনার পর শিবিরের কেন্দ্রিয় কমিটিেথেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার সাথে শিবিরের সম্পৃক্ততা অস্বীকার করা হয়।

সেই ঘটনায় শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ এর উপর শিবির হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় এই শিক্ষার্থীর পা‘ এর রগ কাটারও চেষ্টা করা হয়। ঘটনাটি গত বুধবার দিবাগত মধ্যরাতের। এবার এই ঘটনার প্রেক্ষিতে শিবিরের রাজনীতি নিশিদ্বের দাবী উঠেছে।

https://fb.watch/xXgNy56Pk4/