আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে দেশ থেকে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে, যা ১৫ বছরের হিসাবে প্রায় ২৮০ বিলিয়ন ডলার। এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়া হবে।’
অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান প্রজন্ম গত তিন টার্মে (মেয়াদে) ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কেমন গণতন্ত্রের কথা, এ কেমন রাজনীতি, যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।’
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের কথা বলি। কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা করি না।




