নিউজ ডেস্কঃ এবার জানা গেলে বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ। সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছে। ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে।
প্রসঙ্গত, সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।
সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়েছে। হিজরি পঞ্চম মাস জমাদিউল আউয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। আগামী ৩ নভেম্বর এই মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই জানা যাবে কবে শুরু হবে রমজান।
আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর বলে জানিয়েছেন দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।



