ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের কড়া বার্তা উপদেষ্টা তথ্য ও সম্প্রচার নাহিদ ইসলাম

197

ঢাকাঃ ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের কড়া বার্তা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্থায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএফপি-তে সংবাদ প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন। তাদের বিচার করা হবে। কে সাংবাদিক, কে কবি তা দেখা হবে না।’
 
এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এর জন্য নীতিমালা দরকার। আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা করা হবে।’
 উল্লেখ্য, জাতীয়ভাবে পরিবর্তিত প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার ও শুদ্ধাচারের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান এবং এক্ষেত্রে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর ভূমিকা আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে আজ ২৩ সেপ্টেম্বর, বিকেল ৩টায় ডিএফপি’র তথ্য ভবন সম্মেলন কক্ষে (কক্ষ নং-২১১) সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজনের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর নিবন্ধন শাখা এবং বিজ্ঞাপন ও নিরীক্ষা শাখা সংবাদপত্রের মিডিয়া তালিকাভূক্তি ও হালনাগাদকরণ, নামের ছাড়পত্র প্রদান, নিয়মিত প্রকাশনা মনিটরিং, পরিদর্শন ও নিরীক্ষা করে প্রচার সংখ্যা ও বিজ্ঞাপনের মূল্যহার নির্ধারণ, ক্রোড়পত্র ও বিজ্ঞাপন বিতরণ এবং বিল পরিশোধ, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্র ও গণমাধ্যম বিষয়ক আইন, বিধির প্রতিপালন ও হালনাগাদকরণ, ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সংবাদপত্রের স্বার্থ্য সংশ্লিষ্ট মামলা পরিচালনা ও আইনগত মতামত প্রদান করে থাকে।