রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে আইনি কাঠামো নির্ধারণে কমিটি

168

ঢাকাঃ দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণে আইনি কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ একটি কমিটি গঠন করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চার সদস্যের এই উপদেষ্টা কমিটির আহ্বায়ক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

কমিটির অন্য সদস্যরা হলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ; শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে কমিটিকে একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। এজন্য প্রয়োজনে কমিটি সদস্য বাড়াতে পারবে। এ বিষয়ে কমিটিকে সার্বিক সহযোগিতা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।