বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তাকে দেখতে যান ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। এ সময় সারাহ তার স্বাস্থ্যের খোঁজ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল এসময় উপস্থিত ছিলেন।



