সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার

183

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হক আটক করা হয়েছে। এই দুই সাবেক পুলিশ প্রধান হত্যাসহ একাধিক মামলার আসামি।

 

 

ঢাকাঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে আটক করা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, সাবেক দুই আইজিপিকে আটক করার বিষয়ে বুধবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকারে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

অন্যদিকে শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।