বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাত ৯ টা ৫ মিনিটে সিলেটের হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেছেন। তিনি এর আগে রাত ৮ টা ৪ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভববন থেকে রওনা হন সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭ টা ২০ মিনিট সিলেটের উদ্দেশ্যে রওনা করেন তিনি। তিনি সিলেটে বেশকিছু জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আগে সিলেট পৌঁছেছেন। তিনি বুধবার (২১ জানুয়ারি) রাত ৮ টা ৪ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেছেন।
তারেক রহমান এর আগে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভববন থেকে রওনা হন সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭ টা ২০ মিনিট সিলেটের উদ্দেশ্যে রওনা করেন তিনি। জানা গেছে, সিলেট বিমানবন্দর থেকে সরাসরি মাজার জিয়ারত করতে যাবেন।



