ঢাকাঃ রাজধানীর তেজগাঁও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার হোটেলের পাশের একটি গলিতে আজিজুর রহমান মোসাব্বির (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা মহানগর তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন এবং এ ঘটনায় আরও একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।


