আবাসন শিল্পে ‘সংকটের আবাস’!

166

জীবনযাত্রায় উচ্চ ব্যয়ের কারণে সঞ্চয় ভেঙে ফ্ল্যাট কেনায় এই মুহূর্তে আগ্রহ দেখাচ্ছে না মধ্যবিত্ত শ্রেণির অনেকেই। আবার ২০২৪-২৫ অর্থবছরে ফ্ল্যাট-প্লটে ১৫ শতাংশ কর দিয়ে ‘কালো টাকা’ বিনিয়োগের যে সুযোগ রাখা হয়, সংস্কারমুখী অন্তর্বর্তী সরকার যে বিষয়ে অবস্থান পরিষ্কার করেনি। ফলে সব শ্রেণির ক্রেতাদের মধ্যে সংশয় কাজ করছে বলে উঠে এসেছে সংশ্লিষ্টদের কথায়।

নিউজ২১বিডিডেস্কঃ ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন টঙ্গীর বোর্ডবাজার এলাকার বাসিন্দা জাকির হোসেন, যিনি দুই বছর আগে অবসরে যান; তার স্ত্রী মনোয়ারা বেগমও প্রায় অবসরের দ্বারপ্রান্তে। নিজেদের সারা জীবনের সঞ্চয় দিয়ে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার ইচ্ছে ছিল তাদের কিন্তু কিনবেন কি না তা নিয়ে দ্বিধা দ্বন্দে ভুগছেন এখন। জাকির হোসেন বলছেন, সরকার পরিবর্তনের এই ডামাডোলে ব্যাংক থেকে টাকা তুলে ফ্ল্যাট কেনার সাহস পাচ্ছেন না।
আবাসন ব্যবসায় ‘সংশয়ের ধাক্কা’