বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সরকারের ২০০ দিন পূর্তিতে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, পুস্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকাঃ আজ ৪ঠা সেপ্টেম্বর, শুক্রবার, বিকেল ৪ টায় রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানে বিএনপি সরকারের গৌরবময় ২০০ দিন পূর্ণতা পাওয়ায় ও বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, পুস্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন ও জাতীয়তাবাদী মিডিয়া সেলের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জিয়া উদ্যানে আয়োজিত এই কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, সাবেক সফল সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম।
কর্মসূচিতে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদান স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোহেল রহমান, আরিফুল হক, মিয়া শাহজাহান, রফিকুল হুদা, জাহাঙ্গীর শিকদার, মোহাম্মদ শামীম, জেসিনা আক্তারসহ জাতীয়তাবাদী মিডিয়া সেল ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচি সফল করতে এবং সর্বস্তরের নেতাকর্মীগণ স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ করায় জাতীয়তাবাদী মিডিয়া সেল ও ৩১ দফা বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।



